সুইগির ৪০০ কর্মী ছাঁটাই
ফুড ডেলিভারি কোম্পানি সুইগি তার জনবলের প্রায় ৪০০ জন কর্মীকে ছাঁটাই করার প্রস্তুতি নিয়েছে বলে জানা গিয়েছে। এটি তার মোট কর্মীসংখ্যার প্রায় ছয় শতাংশ বলে জানা গেছে। কোম্পানির কৌশলগত পরিবর্তনের মধ্যে এই ঘটনা রয়েছে।
এক রিপোর্ট অনুসারে, প্রায় ৪০০ জন কর্মচারীকে ছাঁটাই করার সুইগির এই সিদ্ধান্ত গত ১২ মাসে দ্বিতীয় ঘটনা।
এই ছাঁটাই সংস্থার প্রযুক্তি, কল সেন্টার এবং কর্পোরেটসহ বিভিন্ন টিমে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। এই কৌশলগত পদক্ষেপটি কোম্পানির কার্যক্রম অপ্টিমাইজ করা এবং এর ক্রমবর্ধমান ব্যবসায়িক অগ্রাধিকারগুলোর সঙ্গে কর্মীবাহিনীকে এক লাইনে আনার লক্ষ্যে করা হয়েছে বলে জানা গেছে।
এছাড়াও বলা হয়েছে যে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছাঁটাই করার প্রক্রিয়া ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে। এখনও পর্যন্ত, এই ছাঁটাইয়ের ফলে প্রভাবিত কর্মচারীদের কোনো সুবিধা দেয়া হবে কিনা সেই সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি।
গত বছরের জানুয়ারিতে, সুইগি প্রায় ৩৮০ জন কর্মী ছাঁটাই করেছিলো।
ডিবিটেক/বিএমটি





